প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃ হামজা শেখ
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে জানুয়ারি) কালুখালী উপজেলার কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অংশ নিয়ে হারুন অর রশিদ হারুন সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “দিনে ধানের শীষের ভোট চায়, রাতে অন্য প্রতীকের ভোট চায়—এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।” তিনি অভিযোগ করেন, একটি চক্র নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
হারুন অর রশিদ হারুন আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
পথসভাগুলোতে জেলা বিএনপি ও কালুখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।