
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দির্ঘ দিন থেকে বাংলাদেশীরা কুয়েতে বসবাসরত থাকার কারনে পাসপোর্ট সংশোধন ছিল বিরাট ঝামেলার বিষয় এতে করে অনেক বিড়ম্বনায় পড়তে হত বাংলাদেশীদের।এ বিড়ম্বনা থেকে মুক্তির জন্য দীর্ঘদিনের একটা দাবি ছিল কুয়েতে বসবাসরত বাংলাদেশীদের।প্রবাসীদের কথা চিন্তা করে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ দিল কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পাশাপাশি অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।
এতে করে যেসব প্রবাসী বাংলাদেশি এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জুনের পর শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে।