প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ্

একরামুল হক
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ্। ব্যক্তিগত উদ্যোগে মধ্য নগর এলাকার প্রয়াত নূর আলমের পুত্র নূর হোসেন মাহিমের শিক্ষাজীবন অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, মধ্য নগর সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন মাহিম আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে চরম অনিশ্চয়তায় পড়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ্ ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ান এবং শিক্ষাসংক্রান্ত সহায়তা প্রদান করেন।
এ সময় আমান উল্লাহ্ বলেন, শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহায়তা অসহায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন আশার আলো জ্বালাবে এবং সমাজে ইতিবাচক ও মানবিক বার্তা ছড়িয়ে দেবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।