প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2025 ইং
গোবিন্দগঞ্জ উপজেলা মুক্ত স্কাউটস্ গ্রুপের দুইদিন ব্যাপি প্রথম দক্ষতা উন্নয়ন ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্ত স্কাউটস্ গ্রুপের প্রথম দক্ষতা উন্নয়ন ক্যাম্প কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ছুটে আসা বিভিন্ন স্কুল ও কলেজ থেকে স্কাউটরা তাদের নিজেদের বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে সেবামূলক কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। সমাপনি দিনে মহাতাবু জলসা অনুষ্ঠান তিনটি ধাপে শেষ করা হয়। ১ম পর্বে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান, ২য় পর্বে নাচ, গান, নাটিকা। ৩য় পর্বে মূল্যায়ন ও সনদ বিতরণ করা হয়।সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুকুল চন্দ্র রায় এলটি বাংলাদেশ স্কাউটস্ গোবিন্দগঞ্জ উপজেলা,উদ্ভোধনী বক্তব্য ও সনদ মূল্যায়ন করেন।মো:শওকতজামান কমিশনার, বাংলাদেশ স্কাউটস্ গোবিন্দগঞ্জ উপজেলা,মো:সিরাজুল ইসলাম সম্পাদক বাংলাদেশ স্কাউটস্ গোবিন্দগঞ্জ উপজেলা,মো:গোলাম মোস্তফা সভাপতি, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউটস্ গ্রুপ ও সহসভাপতি গাইবান্ধা জেলা রোভার স্কাউটস্ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। মো:জান্নতুল ইরফাদ রক্সি, সিনিয়র রোভার, বাংলাদেশ স্কাউটস্ গোবিন্দগঞ্জ উপজেলা মুক্ত গ্রুপ, পুরো অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে থেকে পরিচালনা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।