
নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে। গতকাল ২০/০৫/২০২৫ ইং এক গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম ), এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম , এ, এস,আই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নড়াইল সদর থানাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা সাকিনস্থ জনৈক টিপু শিকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামি রুবেল ভুইয়া (২৯) পিতাঃ মোঃ সবুর ভুইয়া, সাং-বোড়ামারা, থানাঃ নড়াইল সদর, জেলা- নড়াইল এর দখল হইতে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ঘটনাস্থল থেকে আটক করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।