
গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা।এসময় ব্যবসায়ীরা বলেন, ওয়াপদা ভেরীবাঁধ ঘেঁষে গড়ে ওঠা ৪-৫ শতাধিক দোকানঘর ভেঙে দিলে তারা পথে বসবেন এবং সরকার রাজস্ব হারাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: সিদ্দিকুর রহমান পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদুল ইসলাম মোল্লা, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম তালুকদার, প্রফেসর শাহ আলমসহ স্থানীয় ব্যবসায়ীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।