
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়কের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র্যাম্পে মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান দুর্ঘটনার শিকার হয়। ভারী যানবাহন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকে ধাক্কা দিয়ে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় চালক ও সহকারী আহত হন এবং তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ট্রাফিক (উত্তর) বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী জানান, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবন্ধকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর র্যাম্পের এক পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।