প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2025 ইং
চট্টগ্রামে নিউমুরিং টার্মিনাল হস্তান্তরের প্রতিবাদে শ্রমিক দলের মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সন্ধ্যায় মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বন্দর এলাকার শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ১২ নম্বর, কাস্টমস এলাকা ঘুরে বন্দর নতুন মার্কেটে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, এনসিটি আধুনিক ও কার্যকর টার্মিনাল। বিদেশিদের হাতে গেলে আয় কমবে, ডলার বিদেশে যাবে।
তাঁরা সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মোজাহের হোসেন। বক্তব্য দেন হুমায়ুন কবীর, আবুল কালাম, আনোয়ারুল আজিমসহ অনেকে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।