প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

আনিসুজ্জামান
১১ জানুয়ারি,শনিবার,রাত ৭:০০টায়)বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন করা হয়েছে। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সঞ্চালনায় ও কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার সাহেব এর সভাপতিত্বে নির্বাচনী অফিসের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কটিয়াদী উপজেলা জামায়াতের প্রধান নির্বাচনী কমিশনার জনাব সাইদুল হক বিএসসি। কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান। কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারিয়েট জনাব মাওলানা জসিম উদ্দিন। কটিয়াদী পৌর জামায়াতে ইসলামীর আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার।লোহাজুরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জনাব বিলাল বিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাববুল হক স্যারসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।