
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্যোগে ৩ দিনব্যাপী 'ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব ২০২৫'।
আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইবির বটতলায় অনুষ্ঠিত এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী।
মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, রুবিক্স কিউব, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী করা হয়।
মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগীদের জন্য লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য থাকবে সার্টিফিকেট, নাস্তা ও আকর্ষণীয় উপহার। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া, ঝিনাইদহ ও আশপাশের জেলাগুলোর স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দেখা যায়।
আয়োজকরা বলেন: আমাদের মাঝে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সেগুলো উদ্ধার করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার উদ্যোগ নিয়েছে।