
রাঙ্গামাটি জেলার লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী বাজার আলিমুদ্দিনের ডাল সড়কটি হয়ে উঠেছে এক মরণ ফাঁদ, ভাসান্যাদম ইউনিয়নের লোকজনের এক মাএ যাতায়াত ব্যবস্তা।
স্থানীয়দের ভাস্যামতে দৈনিক এ রাস্তায় মোটরসাইকেল এক্সিডেন্ট হয় এমনকি ৬ চাকায়ও মানুষের মৃত্যু হয়েছে।
এমতাবস্থায় রাস্তাটি অতি জরুরি সংস্কার করার প্রয়োজন তা না হলে বড় ধরনের দুর্ঘটনা আবারো হতে পারে।
জন মনে আতঙ্ক সৃষ্টি করে এ রাস্তা পারাপারের সময় , রাস্তাটির বিভিন্ন অংশে ইট উঠে রাস্তার বেহাল দশা হয়েছে,সামনে বর্ষাকালে আরো দুর্ভোগ সৃষ্টি হতে পারে, স্থানীয় প্রতিনিধিরেও কোন পদক্ষেপ নেই রাস্তাটির ব্যাপারে। দিন দিন এ রাস্তাটি মানুষের মরণ ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে।
যা স্থানীয় ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় ব্যাঘাত করছে নিয়মিত স্কুল-কলেজে উপস্থিত হতে পারছে না