
যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ি কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।