
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের অদূরে এই কমিটি গঠন করা হয়। এতে রকিবুল ইসলাম আহবায়ক ও আরশেদ আলী কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন,যুগ্ম আহবায়ক জিনারুল ইসলাম ও জুয়েল। সাংগঠনিক সম্পাদক রিমন আলী। সদস্য গোলাম মোস্তফা, ইমান আলী, খালেদুর রহমান, সোহাগ আলী, আরাফাত রহমান, বিল্লাল হোসেন ও হামিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ( এবি) পার্টির আহবায়ক আলমগীর হোসেন। যুগ্ম আহবায়ক রফিউল বাদের রোকন, সদস্য সচিব আলী রসদী মজনু ও সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার শামীম।