
ঢাকা থেকে পটুয়াখালীর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল-৫ লঞ্চ থেকে ১০ বোতল ম'দসহ হাসান (৩৫) নামক এক ব্যক্তিকে গ্রে'ফ'তার করেছে যৌথ বাহিনী।
ঈগল -৫ লঞ্চটি নুরাইনপুর ঘাটে ভিড়লে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হাসান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় হাসানের ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি ম'দ উদ্ধার করা হয়।
গ্রে'ফ'তার হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়দের মতে, নৌপথে ম'দ পাচার রোধে এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।