
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রতিটি মামলায় একদিন করে মোট দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
এর আগে, ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট জামিন দিলেও তা স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।