
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়িয়ে যাওয়া পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডে আলীম উদ্দিন সর্দার বাড়িতে গত ৮মে সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পারিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
এসময় তিনি পুড়িয়ে যাওয়া পরিবারের খোঁজ খবর নেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্তা ও বিশ্বাস রেখে ধৈর্য ধরতে বলেন।
টিন ও নগদ অর্থ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল।
চৌমুহনী শহর শাখার জামায়াতের আমীর জসিম উদ্দিন, শহর অর্থ সম্পাদক আমির হোসেন,
শহর জামায়াতে কর্মপরিষদ সদস্য ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডাঃ আহসান হাবীব, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাঈনুর রহমান সাহেদ।
এছাড়া স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা এ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।