প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারের ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের আওতাধীন বাবুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব নুর হোসেন জোমাদ্দার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ আসর তাঁর নিজ এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস. এম. মাইনুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক সোহাগ হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম মৃধা সহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।