প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

মোঃ মোছাদ্দেকুর রহমান
রংপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন জনাব মুহাম্মদ আলমগীর হোসেন,পিপিএম, পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি এসময় অভ্যাগত অতিথিদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানান। বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ তাঁদের যুদ্ধকালীন গৌরবোজ্জ্বল সোনালী অতীতের স্মৃতিচারণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয়ের আমন্ত্রণে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুরসহ জেলার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।