প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

এসএম শাহাদাত
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।সকাল ৮ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহ-সভাপতি মিয়ারাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া,পরিবেশ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, মিডিয়া সম্পাদক এসএম শাহাদাত সহ সকল সদস্যবৃন্দ। তারা শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।বক্তারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা তাঁদের সম্মান জানানো ও আদর্শ অনুসরণ করাই আমাদের প্রকৃত দায়িত্ব।এ সময় সাধারণ মানুষও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।