প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
হাজী নগর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০১ নং হাজী নগর ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এলিট গ্রুপ। সংস্থাটির সৌজন্যে হাজী নগর ইউনিয়নের ২০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে উন্নত মানের ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে কম্বল বিতরণ নিশ্চিত করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ সামছুল হক, ফিল্ড অফিসার মোসলেম উদ্দিন, হাজী নগর ইউনিয়নের সদস্য ফিরোজ ভাই, সমাজকর্মী সিদ্দিকুর রহমান, নাজমুল ইসলাম (গণ্যমান্য ব্যক্তি)সহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিট গ্রুপের এই কার্যক্রম সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা এলিট গ্রুপসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা শীতের রাতে তাদের জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে বলে জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।