
*কক্সবাজারের চকরিয়া থানাধীন জিদ্দা বাজার এলাকা হতে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ/আইসসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১৫*
১। র্যাব-১৫, কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব-১৫।
২। বর্তমান সময়ে সর্বনাশা মাদকের মধ্যে সবচেয়ে আলোচিত হলো ক্রিস্টাল মেথ বা আইস। ক্রিস্টাল মেথ বা আইস নামক এই মাদকের নেশার প্রচলন বৃদ্ধি পাওয়ায় মাদক কারবারীরা পাশর্^বর্তী দেশ হতে বিভিন্ন কৌশলে আইসের চালান নিয়ে আসছে। র্যাব-১৫ দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান এলাকায় এই ধরণের মাদক ব্যবসায়ের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারী বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ২০২৫ইং তারিখ রাতে র্যাব-১৫ ব্যাটালিয়ান সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউপির ৮নং ওয়ার্ডস্থ জিদ্দা বাজার এলাকায় মাদক (ক্রিস্টাল মেথ/আইস) বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দল দ্রæত ঘটনাস্থলে পৌছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে অপরাধীদের সাথে থাকা ক্রিস্টাল মেথ/আইস ৫৫৭ গ্রাম, ০১টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন ও নগদ ৪০৫০/-টাকাসহ ০৩ জন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। আসামীদের নাম ও পরিচয় ঃ-
১) আমির হোছেন (৫৪), পিতা-আক্কাছ মিয়া, মাতা-মৃত কুলছুম খাতুন, সাং-বেয়ারা পাড়া, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি,
২) জাফর আলম (৫০), পিতা-মৃত কবির আহাম্মদ, মাতা-মৃত আম্বিয়া খাতুন, সাং-বারলিয়ানগর, ১নং ওয়ার্ড, কাকরা ইউপি,
৩) আইনের সাথে সাংঘর্ষিক শিশু জাহিদুল আনাছ (১৬), পিতা-আমি হোসেন, মাতা-রাশেদা বেগম, সাং-বেয়ারা পাড়া, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৪। উদ্ধারকৃত মাদক ক্রিস্টাল মেথ/আইসসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।