প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার
সেলিম হোসেন
বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার বাজারস্থ আসামী মোঃ হযরত (৫৩) এর নিজ দখলীয় দক্ষিণ দুয়ারী চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ির উত্তর পশ্চিম কোণের পূর্ব দুয়ারী শয়ন কক্ষের মধ্যে দন্ডায়মান অবস্থায় আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত কালো জ্যাকেটের পকেটে আলামত প্রাপ্ত।
সময় ও স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া 'খ' সার্কেলের বিভাগীয় স্টাফ ও বাংলাদেশ সেনাবাহিনী নওগাঁ ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার জানাব মোঃ নিজাম সহ ২০ (বিশ) জন সেনা সদস্যের সমন্বয়ে রেইডিং টিম গঠন করে ভাড়াকৃত গাড়িযোগে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার নতুন বাজারস্থ আসামী মোঃ হযরত (৫৩) পিতা-মৃত ছোলেমান আলী সাং-সান্তাহার নতুন বাজার থানা-আদমদীঘি জেলা-বগুড়া আসামীকে ১০(দশ)গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা
উল্লিখিত আসামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।