লুৎফুর রহমান
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে নতুন করে চালু হল ই-ভিসা; সুযোগ পাবে বাংলাদেশীরাও

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন, বাণিজ্য ও পরিবার ভ্রমণে নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে। এই ই-ভিসা কেবল পর্যটকদের জন্য নয় উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
ই-ভিসা ব্যাবস্থায় ডিজিটাল ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়ে গেল উপসাগরীয় তেল সম্মৃদ্ধ দেশ কুয়েত। পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ।
ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে পর্যটন, পরিবার, ব্যবসা এবং সরকারি প্রতিনিধি বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে। পর্যটন ভিসা ৯০ দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা ৩০ দিন মেয়াদ থাকবে।
 
ই-ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কাগজপত্র ও দাফতরিক ঝামেলা অনেকটাই কমে যাবে। কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে বসবাস করা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
 
কুয়েত শিগগিরই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। যেখানে ছয়টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাফেরা করা যাবে। বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার বলেন, কুয়েত এরই মধ্যে ই-ভিসা চালু করেছে। ছয়টি উপসাগরীয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন একটি ব্যবসায়িক প্লাটফর্ম তৈরি করতে চাই।
 
কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী বলেন, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন তৈরি করা যাবে। যার মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য মধ্যপ্রাচ্যে আনা যাবে।
 
এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

1

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

2

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

3

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

4

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

5

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

6

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

7

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

8

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

9

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

10

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

11

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

12

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

13

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

14

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

15

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

16

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

17

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

18

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

19

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

20